ভিডিও শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ জানুয়ারি, ২০২৫ ০৯:০৮ এএম

নাশকতার এক মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি

নাশকতার এক মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি, ছবি: সংগৃহীত

কুমিল্লায় নাশকতার এক মামলা থেকে বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার (২০ জানুয়ারি) কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতি দেন। বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে। এসব তথ্য নিশ্চিত করেছে কুমিল্লার আদালতের পিপি কাইমুল হক রিংকু।

কায়মুল হক রিংকু বলেন, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় হরতালের সময় একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ২০ দলীয় সরকারের নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। এই মামলায় খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। তিনি আরও বলেন, তিনি এই মামলার ৩২ নম্বর আসামি ছিলেন। ২০ জানুয়ারি খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সবাইকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে সুস্পষ্ট লঘুচাপ : গরম কমে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

বগুড়া ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে ‘একতা পরিবহন’র কাউন্টারে তালা

জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

অনিয়মের অভিযোগ বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অব্যাহতি 

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনে এক সপ্তাহ সময় দিয়েছি’