ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:২০ পিএম

১ ডিসেম্বর ইউএনওদের সাথে নির্বাহী সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

১ ডিসেম্বর ইউএনওদের সাথে নির্বাহী সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সাথে 'নির্বাহী সংলাপ' এ বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই  নির্বাহী সংলাপ' অনুষ্ঠিত হবে।

আজ রোববার (২৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এরইমধ্যে নির্বাহী সংলাপের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আগামীকাল সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনটি বেলা ১১ টায় তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

আরও পড়ুন

মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ সেবা-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর সকাল ৮টা থেকে দিনব্যাপী বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবরা অংশ নেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ ডিসেম্বর ইউএনওদের সাথে নির্বাহী সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

১

বাগেরহাটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে আটক ৩

২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৪৮

৩

সুন্দরবন থেকে বাঘ আসতে পারবে, সীমান্ত দিয়ে হাসিনাকে আসতে দেব না: বিএনপি নেতা মনিরুজ্জামান

৪

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী 

৫

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ জন গ্রেপ্তার

৬