১ ডিসেম্বর ইউএনওদের সাথে নির্বাহী সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সাথে 'নির্বাহী সংলাপ' এ বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই নির্বাহী সংলাপ' অনুষ্ঠিত হবে।
আজ রোববার (২৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এরইমধ্যে নির্বাহী সংলাপের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আগামীকাল সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনটি বেলা ১১ টায় তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ সেবা-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর সকাল ৮টা থেকে দিনব্যাপী বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবরা অংশ নেবেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192904