অসুস্থ মেয়ের চিকিৎসার অনিশ্চয়তা, নদীতে মিলল মা-মেয়ের মরদেহ
মফস্বল ডেস্ক : থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মা। সন্তানের চিকিৎসা করাতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। মঙ্গলবার বিকেলে মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান মা। এরপর তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
প্রায় ১০ ঘণ্টা পর রাতে সিলেটের সুরমা নদী থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। মৃত ওই নারীর নাম মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩)। তার ১১ মাস বয়সী মেয়ের নাম জয়শ্মিতা বিশ্বাস শ্রী। মঙ্গলবার রাত ১০টার দিকে শাহজালাল সেতু এলাকায় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মঞ্জুশ্রীর স্বামী জীবন বিশ্বাস শ্রীমঙ্গলে টিএমএইচে চাকরি করেন। মঙ্গলবার বিকেলে মা ও মেয়ে বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে বিষয়টি বাবাকে জানায়। পরে তাদের খোঁজাখুঁজি শুরু হয়। প্রায় ১০ ঘণ্টা পর নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ওসি বলেন, থ্যালাসেমিয়ায় আক্রান্ত মেয়েকে নিয়ে মঞ্জুশ্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেই দুশ্চিন্তা থেকেই মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে থাকতে পারেন তিনি।
আরও পড়ুনমঞ্জুশ্রীর স্বামী জীবন বিশ্বাস গণমাধ্যমকে জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে তার স্ত্রী মেয়েকে রক্ত দিয়ে বাসায় ফেরেন। এসময় তার সঙ্গে শাশুড়িও ছিলেন। পরে মেয়েকে বাসায় রেখে শাশুড়ি নিজের বাড়িতে চলে যান। খবর পেয়ে তিনি কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন।
মন্তব্য করুন

_medium_1795594188.jpg)
_medium_1795591837.jpg)
_medium_1795590338.jpg)
_medium_1795588448.jpg)
_medium_1795584851.jpg)
_medium_1795581907.jpg)
_medium_1795599484.jpg)
_medium_1795596192.jpg)
_medium_1795595526.jpg)