ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ০১:৩০ পিএম

নওগাঁর পোরশায় পুলিশ হেফাজত থেকে পালাল চোর

নওগাঁর পোরশায় পুলিশ হেফাজত থেকে পালাল চোর

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় পুলিশ হেফাজত থেকে সাগর হোসেন (২৯) নামের এক চোর পালিয়েছে। সে নওগাঁর পত্নীতলা উপজেলার মধইল রাইতারা গ্রামের আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সাপ্তাহিক হাট গাঙ্গুরিয়া বাজারে অটোভ্যান চুরির সময় স্থানীয় জনতা সাগর হোসেনকে আটক করেন। এসময় স্থানীয় জনতা তাকে গনপিটুনি দেয়।  খবর পেয়ে পোরশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাগর হোসেনকে আটক করে। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় থানা পুলিশ। সেখানে পুলিশ পাহারায় চিকিৎসাধীন ছিলেন তিনি। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গতকাল বুধবার ভোরে  সাগর হোসেন হাসপাতাল থেকে পালিয়ে যায়।  ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন, আমরা পলাতক আসামিকে গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর পোরশায় পুলিশ হেফাজত থেকে পালাল চোর

১

 ইরানের শীর্ষ নেতাদের আবারও হত্যার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

২

ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

৩

সাভারে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

৪

প্রথমার্ধে পিছিয়ে পড়েও বড় জয় রিয়ালের

৫

আ’লীগের আমলে গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানি হবে : চিফ প্রসিকিউটর

৬