ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ১০:৪৫ এএম

ডিম-কফি খাইয়ে আ.লীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

ডিম-কফি খাইয়ে আ.লীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

মফস্বল ডেস্ক : নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। সোপর্দের আগে ওই নেতাকে ডিম, পানি ও কফি খাওয়ানো হয়।

পুলিশে দেওয়া জাভেদ দিদার রাজধানীর লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে পল্টন এলাকা থেকে আটক করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট করেন রবিউল ইসলাম নয়ন। এতে বলা হয়, ‘নাশকতার পরিকল্পনাকালে পল্টন থেকে লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে হাতেনাতে ধরে ডিম, পানি এবং কফি খাইয়ে পুলিশে সোপর্দ।’

পাঁচ মিনিট ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জাভেদ দিদারকে রাস্তার পাশে সেদ্ধ ডিম খাওয়াচ্ছেন রবিউল ইসলাম নয়ন। এসময় বেশকিছু মানুষ ভিড় করেছিলেন। পরে দিদারকে একটি রেস্তোরাঁয় নিয়ে কফি পান করিয়ে মিছিল সহকারে এগিয়ে গিয়ে পুলিশের গাড়িতে তাকে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

এসময় রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জাভেদ দিদার গুলিস্তান এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন। তার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য পেতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণে স্বৈরাচারের দোসর হিসেবে যারাই নাশকতার পরিকল্পনা করবে তাদের ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন যুবদলের এ নেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিম-কফি খাইয়ে আ.লীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

১

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ, সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা

২

শ্রমিক বিক্ষোভে ফের উত্তাল গাজীপুর, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৩

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখ ২০ হাজারের বেশি সেনা নিহত

৪

আমি রাতারাতি নেতা হইনি, দীর্ঘসময় ছাত্ররাজনীতি করেছি : রাশেদ খাঁন

৫

বিদেশি কূটনীতিকদের কী বার্তা দিল সরকার?

৬