ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ১০:২৭ এএম

শ্রমিক বিক্ষোভে ফের উত্তাল গাজীপুর, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শ্রমিক বিক্ষোভে ফের উত্তাল গাজীপুর, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মফস্বল ডেস্ক : গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এক স্থান থেকে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হলেও অন্য স্থানে গিয়ে তারা আবারও সড়ক অবরোধ করছেন। এ ঘটনায় মহাসড়ক ২টিতে যানচলাচল ব্যাহত হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। 

অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকরা অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। একই মহাসড়কের ভবানীপুর এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা অবরোধ করলে সেখানেও যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইকিং করে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি বিবেচনায় জেলার ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক বিক্ষোভে ফের উত্তাল গাজীপুর, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখ ২০ হাজারের বেশি সেনা নিহত

২

আমি রাতারাতি নেতা হইনি, দীর্ঘসময় ছাত্ররাজনীতি করেছি : রাশেদ খাঁন

৩

বিদেশি কূটনীতিকদের কী বার্তা দিল সরকার?

৪

বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর

৫

বদলির পর সরকারি বাসা না ছাড়লে দ্বিগুণ ভাড়া আদায়ের নির্দেশ

৬