ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ১১:৩৪ এএম

বগুড়ার দুপচাঁচিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

বগুড়ার দুপচাঁচিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাখাওয়াত হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় খলিল সরদার (৪৫) নামে অপর এক সিএনজি যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের ওপসা দীঘি (কনকাই ভাটাহার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার জিয়ানগর ইউনিয়নের পোরাপাড়া গ্রামের মৃত তলির শার ছেলে সাখাওয়াত হোসেন এবং জলঙ্গি গ্রামের করমত সরদারের ছেলে খলিল সরদার দুপচাঁচিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে ওপসা দীঘি ( কনকাই ভাটাহার) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজির দুই যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অল্প সময়ের মধ্যেই সাখাওয়াত হোসেনের মৃত্যু হয়।

আরও পড়ুন

অন্যদিকে, আহত খলিল সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে 

২

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৯৭

৩

পুয়ের্তো রিকোর জেনিফারের মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট

৪

দুই দফা বৃদ্ধির পর ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমল সোনার দাম

৫

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

৬