৪০৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় দিনই বড় সংগ্রহ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তখনই তাদের লিড দাঁড়ায় ৪০৩ রান। স্বাগতিকদের সেই রানবন্যা কোথায় গিয়ে থামে সেই আলোচনা চলছিল। তবে তৃতীয় দিনে নামার আগেই তারা প্রথম ইনিংস ঘোষণা করে। ফলে আজ (বুধবার) ব্যাটিংয়ে নামতে হলো বাংলাদেশকে।
এর আগে গতকাল ৭ উইকেটে ৪৯৪ রান তুলে প্রোটিয়ার দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল। বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হওয়ায় স্বাগতিকরা এগিয়ে গিয়েছিল ৪০৩ রানে। এখন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও মাহফিজুল ইসলাম রবিন।
আরও পড়ুনমন্তব্য করুন

_medium_1795593294.jpg)
_medium_1795589844.jpg)
_medium_1795589097.jpg)


_medium_1795514568.jpg)
_medium_1795588671.jpg)
_medium_1795589283.jpg)
_original_1794982564_medium_1795584300.jpg)