ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ০১:৫০ পিএম

রিজার্ভ চুরি মামলায় শতবার পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

রিজার্ভ চুরি মামলায় শতবার পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে একশবারের মতো পেছাল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।

আজ বুধবার (২৫ নভেম্বর) এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা দাখিল করতে পারেনি। এ কারণে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন করে আগামী ৩০ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়। ধারণা করা হয়, দেশের ভেতরে থাকা কোনো একটি চক্রের সহায়তায় ওই অর্থপাচার সংঘটিত হয়। এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেন। এ মামলা দায়ের করা হয় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে। একদিন পর, ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তভার সিআইডিকে দেন। তখন থেকে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজার্ভ চুরি মামলায় শতবার পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

১

হরমুজে মাইন বিস্ফোরণে আরও দুই তেলবাহী ট্যাঙ্কারে আগুন

২

নওগাঁর পোরশায় পুলিশ হেফাজত থেকে পালাল চোর

৩

 ইরানের শীর্ষ নেতাদের আবারও হত্যার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

৪

ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

৫

সাভারে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

৬