ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০৪:১৭ পিএম

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ তিন বড় তারকা

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ তিন বড় তারকা

স্পোর্টস ডেস্ক : এই এক বছর আগেও পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি। ১৩ মাসের ব্যবধানে এবার কেন্দ্রীয় চুক্তিই হারিয়ে বসেছেন দলটির অভিজ্ঞ উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ তাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। সেখানে শুধু তিনিই নন, দল থেকে বাদ পড়েছেন আরও বড় বড় দুই তারকা।

বাদ পড়াদের এই তালিকায় আছে আরেক সাবেক অধিনায়ক শান মাসুদের নাম। গত জুলাই মাসে তিনি অধিনায়কত্ব হারিয়েছিলেন। ৪ মাসের ব্যবধানে এবার তিনি কেন্দ্রীয় চুক্তিও হারালেন। এদিকে ওপেনার সাইম আয়ুবও এই দুর্ভাগাদের তালিকায় নাম লিখিয়েছেন। এছাড়াও হাসান আলী, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, হুসাইন তালাত, আব্বাস আফ্রিদিরাও চুক্তিতে জায়গা পাননি। শনিবার সকালে পিসিবি ৩৮ খেলোয়াড়ের নাম উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করে। এবারের এই তালিকায় গোটা বেতন কাঠামোই ঢেলে সাজিয়েছে বোর্ড।

আগের ক্যাটাগরিভিত্তিক কাঠামোর বদলে এসেছে ফরম্যাটভিত্তিক চুক্তি। এখানে আছে ৫টি ক্যাটাগরি, এ (শুধু টেস্ট), এবি (টেস্ট ও ওয়ানডে), বিসি (ওয়ানডে ও টি-টোয়েন্টি), সি (শুধু টি-টোয়েন্টি), ও ডি (উদীয়মান)। নতুন এই চুক্তির মেয়াদ অবশ্য দীর্ঘ নয়, ১ নভেম্বর ২০২৬ থেকে শুরু করে এই চুক্তি থাকবে ৩০ জুন ২০২৭ পর্যন্ত।

আরও পড়ুন

পিসিবির কেন্দ্রীয় চুক্তি

এবি (টেস্ট ও ওয়ানডে) : বাবর আজম, সালমান আগা।
এ (টেস্ট) : আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান, সাউদ শাকিল।
বি-সি (ওয়ানডে ও টি-টোয়েন্টি) : আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।
সি (টি-টোয়েন্টি) : হাসান নওয়াজ, মাজ সাদাকাত, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান, উসমান তারিক।
ডি (ডেভেলপমেন্ট) : আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলি রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, তায়েব আরিফ, গাজি ঘোরি, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হোসেন, সুফিয়ান মুকিম, উবাইদ শাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন

১

ইরানে যুদ্ধে বড় ক্ষতির মুখের যুক্তরাষ্ট্র

২

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ তিন বড় তারকা

৩

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

৪

যুদ্ধ বন্ধে চুক্তি চায় তেহরান, অগ্রহণযোগ্য দাবি ট্রাম্পের

৫

আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

৬