ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০৪:১১ পিএম

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

ফরিদপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারে আনসার বাহিনীর ৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় বাহিনীটির সদস্যরা একযোগে শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে জড়ো হন। পরে তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে জেলার গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালনে চলে যায় ।

ফরিদপুরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ জানান, আনসার বাহিনীর মহাপরিচালকের নিদের্শনায় জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা জেলার গুরুত্বপূর্ণ জায়গা ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ি রাস্তার মোড়, মুন্সি বাজার পয়েন্ট, তালমা পয়েন্ট, সদরপুর/চরভদ্রাসন পয়েন্ট, শহরের মধ্যে-বাস স্টেশন/হাসপাতাল, রেল স্টেশন, পাসপোর্ট, কোর্ট-সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

তিনি আরো জানান, এসব এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যরা সতর্ক অবস্থানে থেকে টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সদস্যরা কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

১

যুদ্ধ বন্ধে চুক্তি চায় তেহরান, অগ্রহণযোগ্য দাবি ট্রাম্পের

২

আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

৩

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা দ.আফ্রিকার

৪

পাগলা মসজিদের দান বাক্সে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা

৫

বগুড়ার কাহালুতে গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

৬