ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০৪:৩০ পিএম

মুন্সীগঞ্জে শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন

মুন্সীগঞ্জে শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন

মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে মো. বিপ্লবের ভাড়া বাসায় এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন মো. বিপ্লব। বাড়ির মালিক মো. রাজু আহমেদ।

আরও পড়ুন

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা অগ্নিদুর্ঘটনা এড়াতে সবাইকে বৈদ্যুতিক সংযোগ ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে জরুরি হটলাইন ১০২ নম্বরে যোগাযোগের অনুরোধ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন

১

ইরানে যুদ্ধে বড় ক্ষতির মুখের যুক্তরাষ্ট্র

২

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ তিন বড় তারকা

৩

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

৪

যুদ্ধ বন্ধে চুক্তি চায় তেহরান, অগ্রহণযোগ্য দাবি ট্রাম্পের

৫

আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

৬