ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০২:২০ পিএম

ভারতের প্রথম পাঁচ ব্যাটারই পেলেন অর্ধশতক, রাহুলের ইতিহাস-গিলের আক্ষেপ

ভারতের প্রথম পাঁচ ব্যাটারই পেলেন অর্ধশতক, রাহুলের ইতিহাস-গিলের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছে ভারত। প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৪৮৬ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। ভারতের প্রথম পাঁচ ব্যাটারই পেয়েছেন অর্ধশতকের দেখা। তবে সেঞ্চুরি পেয়েছেন কেবল ওপেনার লোকেশ রাহুল। সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থেকে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অধিনায়ক শুভমান গিলকে।

দিন শেষে ভারতের লিড দাঁড়িয়েছে ১১৮ রানে। ১২৫ ওভার ব্যাট করে ৪ উইকেটে ৪৮৬ রান করেছে দলটি। ৫৫ রানে অপরাজিত আছেন ঋষভ পান্ত। তার সঙ্গে উইকেটে রয়েছেন আনশুল কাম্বোজ, যিনি এখনো রানের খাতা খুলতে পারেননি। দিনের সবচেয়ে বড় অর্জন অবশ্য রাহুলের ব্যাট থেকে। ২৯০ বল মোকাবিলা করে ৯টি চার ও ২টি ছক্কায় ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। এই ইনিংসে নিজের টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে নেয়ার পাশাপাশি গড়েছেন অনন্য এক ইতিহাস।

চারটি ‘সেনা’ (ঝঊঘঅ) দেশ; দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ওপেনার হয়েছেন রাহুল। ৩৪ বছর বয়সী এই ব্যাটার ২০৭ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান। এশিয়ার অষ্টম ব্যাটার হিসেবে চারটি দেশেই টেস্ট সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। সব মিলিয়ে পঞ্চম ভারতীয় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন রাহুল। রাহুলের কীর্তিকে আরও বিশেষ করে তুলেছে ওপেনারদের একটি পরিসংখ্যান। চারটি সেনা দেশে ওপেনার হিসেবে টেস্ট সেঞ্চুরি করার কৃতিত্ব রয়েছে মাত্র দুজনের; সাঈদ আনোয়ার ও লোকেশ রাহুল। অর্থাৎ, এই তালিকায় পাকিস্তানের সাবেক ওপেনার আনোয়ারের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন ভারতীয় এই ব্যাটার।

আরও পড়ুন

রাহুলের পাশাপাশি ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন যশস্বী জয়সওয়াল ও দেবদত্ত পাডিক্কল। ইনিংসের শুরুতে জয়সওয়াল ৮৯ বলে ৮৫ রান করে আউট হন। প্রথম উইকেটে রাহুলের সঙ্গে তার জুটিতে আসে ১৩০ রান। এরপর পাডিক্কলের সঙ্গে রাহুলের দ্বিতীয় উইকেট জুটিতে যোগ হয় ১৬৫ রান। পাডিক্কল ১৭৫ বলে ৮০ রান করে কাইল জেমিসনের বলে বোল্ড হন। এরপর অধিনায়ক গিলের সঙ্গে রাহুলের জুটিতে আসে আরও ৯১ রান। ২৯০ বলে ১৩৬ রান করা রাহুল নাথান স্মিথের বলে বোল্ড হয়ে ফিরলে ভাঙে সেই জুটি। পরে পান্তকে নিয়ে দলকে এগিয়ে নেন গিল। তবে সেঞ্চুরির খুব কাছে গিয়েও শেষ রক্ষা হয়নি তার। ১৪৬ বলে ৯৮ রান করে জ্যাকব ডাফির বলে বোল্ড হন ভারতীয় অধিনায়ক।

অন্যদিকে, ৬২ বলে ৫৫ রান করে অপরাজিত থেকে দিন শেষ করেছেন পান্ত। তার ইনিংসে রয়েছে ৫টি চার ও ২টি ছক্কা। ফলে প্রথম ইনিংসে ভারতের অবস্থান এখন বেশ শক্ত। হাতে রয়েছে আরও ছয় উইকেট, লিডও ছাড়িয়েছে একশ রান। চতুর্থ দিনে ব্যাট হাতে ভারত কত দূর যেতে পারে, এখন সেটিই দেখার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের প্রথম পাঁচ ব্যাটারই পেলেন অর্ধশতক, রাহুলের ইতিহাস-গিলের আক্ষেপ

১

রোববার জাতীয় এসএমই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২

ভারতের মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

৩

অখ্যাত ক্লাবের সাথে ড্রয়ের পর কেইনকে নিয়ে দুঃসংবাদ বায়ার্ন শিবিরে

৪

স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার : রিজভী

৫

গোলের পর পেনাল্টি মিস রোনালদোর, হারলো আল নাসর

৬