ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৬ ০১:০৮ এএম

রাইজিং স্টারস এশিয়া কাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের

রাইজিং স্টারস এশিয়া কাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : রাইজিং স্টারস এশিয়া কাপে দারুণ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ‘এ’ দল। হংকংকে ৭ উইকেটে হারিয়েছে সাইফ হাসানের দল। ৯ ওভার হাতে রেখেই ২২০ রানের লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ।

বৃহস্পতিবার কাতারের দোহায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৯ রান করে হংকং। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন অংশুমান রাত। ৮৬ বলে তাঁর ইনিংসে ছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শট। আইজাজ খান ১০৮ বলে করেন ৬৭ রান। চতুর্থ উইকেটে এই দুজনের ১২৮ রানের জুটিই হংকংকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ইকবাল হোসেন। ৯ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ রুবেল, রাকিবুল হাসান ও সাইফ হাসান একটি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারেই পারভেজ হোসেনের উইকেট হারায় বাংলাদেশ। ২০ বলে ১২ রান করে ফেরেন এই ওপেনার। এরপর দ্বিতীয় উইকেটে ১২২ বলে ৮৪ রানের জুটি গড়ে দলের জয়ের পথ সহজ করেন সাইফ হাসান ও শাহাদাৎ হোসেন।

আরও পড়ুন

৪৩ রান করে শাহাদাৎ ফিরলেও একপ্রান্ত আগলেৃ রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক সাইফ। ৫১ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে ১১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৮৬ রান করে অপরাজিত ছিলেন ইয়াসির আলী।

রাইজিং স্টারস এশিয়া কাপে নিজেদের পরের ম্যাচে শনিবার আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাইজিং স্টারস এশিয়া কাপে জয় দিয়ে শুরু বাংলাদেশের

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

২

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি দোলন গ্রেফতার

৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন

৪

ফরিদপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

৬