ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ১২:৪৫ এএম

নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে ভারতের রেকর্ড ব্যবধানে জয়

ছবি : সংগৃহীত, নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে ভারতের রেকর্ড ব্যবধানে জয়

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে রেকর্ড গড়া জয় তুলে নিয়েছে ভারতীয় ‘এ’ দল। সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হর্ষিত রানাদের নিয়ে গড়া দল নেপালকে হারিয়েছে ৩০৬ রানের বিশাল ব্যবধানে। লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে রানের হিসেবে এটি অষ্টম সবচেয়ে বড় জয়।

ভারতীয় ‘এ’ দলের ৩৩২ রানের জবাবে ১১.৩ ওভারে মাত্র ২৬ রানেই গুটিয়ে যায় নেপাল। দলের কোনো ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি। এটি লিস্ট-এ ক্রিকেটে কোনো দলের চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে হর্ষিত রানা আর প্রিন্স যাদবের তোপের মুখে পড়েই শেষ হয়ে যায় নেপাল। এই দুই পেসার মিলেই নেন ৯ উইকেট। যাদব মাত্র ৬ রানে ৫টি আর রানা ১৬ রানের বিনিময়ে নেন ৪টি উইকেট।

এর আগে তিলক ভার্মা আর কুমার কুশাগরার জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৩২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত।

টস জিতে ভারতীয় ‌‘এ’ দলকে ব্যাটিংয়ে পাঠায় নেপাল। শুরুটা ভালোই করেছিল তারা। অভিষেক শর্মা ১৩ বলে মাত্র ৯ রান করে সাজঘরে ফেরেন। ৭ বলে ২ করেন আয়ুস বাদানি।

আরও পড়ুন

বৈভব সূর্যবংশী বোল্ড হয়ে ফেরার আগে ৩২ বলে করেন ২৬ রান। ৪২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে তিলক ভার্মা আর কুমার কুশাগরার ২০৬ রানের বিশাল জুটি। দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি।

কুশাগরা ১০২ বলে ১০ চার আর ৫ ছক্কায় খেলেন ১১৭ রানের ইনিংস। ১১৩ বলে ৬ চার আর ৪ ছক্কায় ১০৭ রান আসে তিলকের ব্যাট থেকে।

স্লগ ওভারে বেশ কয়েকটি উইকেট তুলে নেয় নেপাল। রিঙ্কু সিং ৯ আর শাহবাজ আহমেদ করেন ৮ রান। তবে ১৪ বলে ১ চার আর ৪ ছক্কায় অপরাজিত ৩৬ রানের ইনিংসে দলকে বড় সংগ্রহ এনে দেয়ার কাজটি করেন সূর্যনশ সেজ।

নেপালের ললিত রাজবংশী আর সন্দিপ লামিচানে নেন ৩টি করে উইকেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে ভারতের রেকর্ড ব্যবধানে জয়

১

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

২

জনগণের নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন : স্বরাষ্ট্রমন্ত্রীকে রাফি

৩

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

৪

পানি গরমে ইমারশন রড ব্যবহার: মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়?

৫

এক যুগেও জোড়গাছ হাটের বেহাল দশা কাটেনি : অথচ তিন বছরে রাজস্ব প্রায় ৫ কোটি টাকা

৬