ভারতের মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় বিষাক্ত মদ পানে তিন দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে প্রায় ১৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
শুক্রবার বার্তা সংস্থা এএনআইকে এ তথ্য নিশ্চিত করেন চান্দেল জেলা সদর দফতরের সুমিল লাংহু। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার জানা মতে ১৫ জনের মৃত্যু হয়েছে। ইম্ফলের শিজা হাসপাতালে প্রায় ১৫০ জন রোগী পরীক্ষা করাতে এসেছেন। এছাড়া বাবিনা হাসপাতালেও আরও অনেকে একই ধরনের চিকিৎসা নিচ্ছেন। লাংহু বলেন, গত দুই থেকে তিন দিনের মধ্যে এ ঘটনা ঘটেছে। তার পাওয়া তথ্য অনুযায়ী, মদ পানের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে মদ কোথা থেকে এসেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
চান্দেল জেলা পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, মৃত ব্যক্তিরা যে মদ পান করেছিলেন, তা কাকচিং জেলার সুগনু এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, চান্দেলে স্থানীয়ভাবে মদ তৈরি বা উৎপাদনের কোনও তথ্য জানা নেই। বৃহস্পতিবার চান্দেলের জেলা প্রশাসক জনস্বাস্থ্যবিষয়ক সতর্কতা জারি করেন। এতে স্থানীয়ভাবে তৈরি মদ কিংবা উৎস সম্পর্কে সন্দেহ রয়েছে এমন কোনও মদ্যপ পানীয় পান করা থেকে বিরত থাকতে বলা হয়। সতর্কবার্তায় আরও বলা হয়, মদ পানের পর কারও বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, ঝাপসা দেখা কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।
আরও পড়ুনপরিস্থিতি দেখতে মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং ইম্ফল পশ্চিমের শিজা হাসপাতাল ও ইম্ফল পূর্বের বাবিনা হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি আক্রান্ত রোগী ও চিকিৎসা দলের সদস্যদের সঙ্গে কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, সরকার এ ঘটনার তদন্ত করবে এবং দায়ীদের শাস্তি দেওয়া হবে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1795246777.jpg)
_medium_1795245036.jpg)
_medium_1795240336.jpg)



_medium_1795247782.jpg)
_medium_1795247628.jpg)
_medium_1795247415.jpg)