ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০৭:৩১ পিএম

ঢাকা মাতাবেন পপ তারকা ওটিলিয়া

পপ তারকা ওটিলিয়া

বিনোদন ডেস্ক : আন্তর্জাতিক সংগীতাঙ্গনে জনপ্রিয় রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ফের ঢাকায় আসছেন। ২০২২ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে চলতি মাসেই ঢাকার মঞ্চে গান শোনাবেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। তাকে নিয়ে ‘ওটিলিয়া রিটার্নস : বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামে কনসার্টটির আয়োজন করছে ইমেকার্স বাংলাদেশ। সম্প্রতি নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কনসার্টের তারিখ নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠানটি। জানা গেছে, আগামী ২৭ নভেম্বর ঢাকা মাতাবেন এই তারকা। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী দু-এক দিনের মধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। আয়োজন প্রতিষ্ঠানটির কর্ণধার নাঈম আশরাফ জানিয়েছেন, ইতিমধ্যে মন্ত্রণালয়ে অনুষ্ঠানের অনুমতির আবেদন প্রক্রিয়া চলমান। আশা করছি কিছুদিনের মধ্যেই সেটা হয়ে যাবে। এরপরই আমরা টিকিট ওপেন করব।

এর আগে গত অক্টোবর মাসে ওটিলিয়া নিজেও তার অফিশিয়াল ফেসবুক পেজে কনসার্টটির প্রচারণামূলক পোস্ট শেয়ার করেন। এর পর থেকেই বাংলাদেশে তার ভক্তদের মধ্যে বাড়তে থাকে আগ্রহ ও উচ্ছ্বাস। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকার মঞ্চে ফিরছেন এই পপতারকা। ‘বিলিওনেরা’ গানটির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান ওটিলিয়া। গানটি প্রকাশের পর দ্রুতই বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মাতাবেন পপ তারকা ওটিলিয়া

১

শরীয়তপুরের জাজিরায় জমিতে ককটেল বিস্ফোরণে আহত ৩

২

প্রাণ গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ

৩

দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রিজভী

৪

শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া মুফতি রুহুল আমিন আটক

৫

৪০ কোটির গয়না লুট, যাওয়ার সময় ডাকাতদের হুমকি ‘আমরা আবার আসব’

৬