ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০৭:০২ পিএম

গুনীজন সম্মাননা পদক ২০২৬-এ ভূষিত কবীরুল ইসলাম রতন

অভি মঈনুদ্দীন : কবীরুল ইসলাম রতন একাধারে একজন নৃত্যশিল্পী ও নৃত্যগবেষক। তিনি নৃত্যরোখ সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক। বাংলাদেশের নৃত্যশিল্পে ও গবেষনায় তার অবদানের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি ‘ঢাকা ড্যান্স অ্যাণ্ড আর্ট সেন্টার’র ষ্ধসঢ়;ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘গুনীজন সম্মাননা পদক ২০২৬’এর চতুর্থ পর্বে কবীরুল ইসলাম রতনকে ‘গুনীজন সম্মাননা পদক ২০২৬’-এ ভূষিত করা হয়।

কবীরুল ইসলাম রতন বলেন, ‘ একজন নৃত্যশিল্পী এবং একজন নৃত্য গবেষক হিসেবে বাংলাদেশের নৃত্যশিল্পে বিশেষ অবদানের কারণে আমাকে যে সম্মাননায় ভূষিত করা হলো তাতে আমি সত্যিই আয়োজকদের প্রতি ভীষণ কৃতজ্ঞ। আমাকে সম্মাননা জানানোর কারণে সত্যিই আমি ভীষণ আবেগাপ্লুত। আমি আমার কাজে আগামীতে আরো সক্রিয় থাকবো এবং বাংলাদেশের নৃত্যশিল্পের আরো কীভাবে আধুনিকায়ন করার মধ্যদিয়ে উন্নত করা যায় সেই চেষ্টাও করবো। আমি সবসময়ই একজন নৃত্যশিল্পী হিসেবে গর্ববোধ করি। বাংলাদেশে আমার বহু শীষ্য আছে। আমি সবসময়ই তাদের নিয়ে গর্ব করি। সত্যি বলতে কী একটি জাতির সাংস্কৃতিক পরিচয় গড়ে ওঠে তার শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে। নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে এবং তাদের সৃজনশীল প্রতিভার বিকাশে শিল্প-সংস্কৃতির প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা ডান্স এন্ড আর্ট সেন্টার দীর্ঘ ছয় বছর ধরে নৃত্য ও শিল্প চর্চার মাধ্যমে সেই দায়িত্ব পালন করে আসছে। আমরা সবাই তাদের পাশে আছি।’

আরও পড়ুন

এদিকে আজ কবীরুল ইসলাম রতনের জন্মদিন। জন্মদিনে বিশেষ কোনো আয়োজন না থাকলেও প্রিয়জনদের সাথেই কাটবে তার এবারের জন্মদিন। ২০০৭ সালে, তিনি ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে পুরস্কার জিতে নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনীজন সম্মাননা পদক ২০২৬-এ ভূষিত কবীরুল ইসলাম রতন

১

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন করার সাহস নাই: গার্মেন্টস কর্মী

২

গাংনীতে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

৩

লালগালিচায় একসঙ্গে বিশ্বের শীর্ষ তিন ক্ষমতাধর নেতা

৪

ময়মনসিংহের তারাকান্দায় গ্রামীণ ব্যাংকে আগুন

৫

ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন, তাদের গাড়ি চোর নিয়ে গেছে

৬