ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০৬:৫১ পিএম

ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন, তাদের গাড়ি চোর নিয়ে গেছে

সংগৃহীত,ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন, তাদের গাড়ি চোর নিয়ে গেছে

মফস্বল ডেস্ক : চট্টগ্রাম নগরের হালিশহর থানার ছোটপুল এলাকা থেকে পুলিশের টহল পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। টহলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা গাড়িটি সড়কে রেখে একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন।

খাবার খেয়ে ফিরে এসে দেখেন, গাড়িটি সেখানে নেই। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি গাড়িটি চালিয়ে নিয়ে গেছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে ছোটপুলের জেলা পুলিশ লাইন এলাকার সামনের সড়কে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ গণমাধ্যমকে বলেন, হালিশহর থানার টহল দলের একটি সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান জেলা পুলিশ লাইনের সামনের সড়ক থেকে চুরি হয়েছে।

গাড়িতে তিনজন পুলিশ সদস্য ছিলেন। তারা গাড়িটি সড়কে রেখে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন। খাওয়া শেষে ফিরে এসে দেখেন, গাড়িটি সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িটি চালিয়ে নিয়ে গেছেন।

আরও পড়ুন

চোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।গাড়িটি কিভাবে চুরি হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহের তারাকান্দায় গ্রামীণ ব্যাংকে আগুন

১

ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন, তাদের গাড়ি চোর নিয়ে গেছে

২

ইনডিপেনডেন্ট মডেল স্কুল এ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি

৩

নারায়ণগঞ্জে ট্রেনে ও দুটি লেগুনায় অগ্নিসংযোগ

৪

প্ল্যান ইন্টারন্যাশনালে নিয়োগ, বেতন ১ লাখ ৮২ হাজার টাকা

৫

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল: সংসদে প্রধানমন্ত্রী

৬