ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০৬:১৬ পিএম

বরিশালে ৯ দিনের ব্যবধানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে আগুন

বরিশালে ৯ দিনের ব্যবধানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে আগুন

বরিশাল বিভাগের তিন জেলায় গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়কে ঘিরে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। সর্বশেষ বরিশাল নগর ও পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাংকটির দুটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে বরগুনার আমতলীতে ব্যাংকটির একটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আজ বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় গ্রামীণ ব্যাংকের চারতলা ভবনের নিচতলার বারান্দায় পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় নৈশপ্রহরীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গ্রামীণ ব্যাংকের বরিশাল জোনাল ম্যানেজার শফিউল আজম বলেন, আগুনে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা ব্যাংকের নিচে আগুন দিয়েছিল। টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমীন বলেন, গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন দেওয়ার চেষ্টার বিষয়ে তারা অবগত নন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কোনো কর্মী ঘটনাস্থলে যাননি।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।

শাখা ব্যবস্থাপক মো. আলাউদ্দিন জানান, পেট্রোলমিশ্রিত কাপড় দিয়ে কার্যালয়ের দোতলার প্রবেশফটক ও নামফলকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় নৈশপ্রহরীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা আবদুস সোবাহান বলেন, নৈশপ্রহরীর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে ব্যাংকের কাছে গিয়ে দেখেন, আগুন প্রায় নিভে গেছে। আগুন কার্যালয়ের ভেতরে ছড়াতে পারেনি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাশকতা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

এরও আগে ৯ নভেম্বর দিবাগত রাতে বরগুনার আমতলী উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে ব্যাংক ভবনের সামনের বারান্দা ও মূল ফটকের কলাপসিপল গেটের ভেতরের অংশ পুড়ে গেছে বলে জানা গেছে। 

আজ বরিশাল নগরের সিএন্ডবি এলাকার চারতলা ভবনটির নিচতলায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস। দ্বিতীয় ও তৃতীয় তলায় রয়েছে জোনাল অফিস। চতুর্থ তলায় পরিচালিত হয় ব্যাংকের অডিট কার্যক্রম।

পরপর কয়েকটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় ব্যাংকটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ৯ দিনের ব্যবধানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে আগুন

১

জন্মদিনে ‘লিম্বো’র পোস্টার প্রকাশ রাজের

২

আর কত দিন দেখা যাবে ‘দার-ই-নিজাত’

৩

ফরিদগঞ্জে শ্যালককে কুপিয়ে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

৪

ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজের এক দিন পর ধানখেত কিশোরীর মরদেহ উদ্ধার

৫

এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৬