ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০৭:০৫ পিএম

বগুড়ার শাজাহানপুর নিষিদ্ধ আ'লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়ার শাজাহানপুর নিষিদ্ধ আ'লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা-কর্মী গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের বোহাইল গ্রামের মৃত ফজল রহমানের ছেলে খোট্টাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম (৫৩), আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ দক্ষিণপাড়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতিকুর রহমান (৫০) এবং একই ইউনিয়নের খোদাবন্দ বালা গ্রামের খোরশেদ আলীর ছেলে শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ফেরদৌস হোসেন (২৮)।

শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জনান,  পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর নিষিদ্ধ আ'লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতা-কর্মী গ্রেফতার

১

‘আমি আপনাকে এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে বাইডেন

২

গুনীজন সম্মাননা পদক ২০২৬-এ ভূষিত কবীরুল ইসলাম রতন

৩

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন করার সাহস নাই: গার্মেন্টস কর্মী

৪

গাংনীতে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

৫

লালগালিচায় একসঙ্গে বিশ্বের শীর্ষ তিন ক্ষমতাধর নেতা

৬