ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৮:৪৯ পিএম

সাফে দেশের হয়ে খেলতে পেরে গর্বিত: কাজেম শাহ

কাজেম শাহ

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্নটা অধরাই রয়ে গেছে। পাকিস্তানের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেওয়ার পর সেই আক্ষেপ থাকলেও দেশের হয়ে খেলতে পেরে গর্বিত সৈয়দ কাজেম শাহ। সতীর্থদের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করতে পারাটাকেই বড় অর্জন মনে করছেন এই ফুটবলার। সৈয়দ কাজেম শাহ সাবেক ক্রিকেটার সৈয়দ হালিম শাহর বড় ছেলে।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কাজেম শাহ লিখেছেন, ‘বাংলাদেশ দলের জার্সি পরা সবসময়ই আমার স্বপ্ন ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা ট্রফি জিততে পারিনি, তবে আমার ভাইদের সঙ্গে দেশের পতাকা প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’
 
ভবিষ্যতে সমর্থকদের আরও আনন্দের মুহূর্ত উপহার দেওয়ার প্রত্যাশাও জানিয়েছেন তিনি। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে নিজেদের পারফরম্যান্সের মান বাড়ানোর ওপর জোর দিয়েছেন এই ফুটবলার।
 
তার ভাষায়, ভবিষ্যতে আমরা আপনাদের আনন্দের নতুন উপলক্ষ এবং আমাদের সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্ত উপহার দিতে চাই। তবে সেটা অর্জন করতে হলে আমাদের সবাইকে নিজেদের মান আরও বাড়াতে হবে। আর সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাব।
 
সবশেষে বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ বাংলাদেশ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষকদল নেতার বাড়িতে মিলল কোটি টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ!

১

সাফে দেশের হয়ে খেলতে পেরে গর্বিত: কাজেম শাহ

২

বগুড়ায় নিরাপত্তা জোরদারে প্রথম ধাপে বসছে ২০০ সিসি ক্যামেরা

৩

চুরির অপবাদে ৭৫ বছরের বৃদ্ধকে শিকলবন্দি করে গ্রাম ঘোরানোর অভিযোগ

৪

বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু

৫

জয়পুরহাটের বাগজানাতে কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্ভোগে এলাকাবাসী

৬