ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৭:৩৪ পিএম

মুশফিককে টপকে ইতিহাস গড়লেন লিটন

স্পোর্টস ডেস্ক : জোহানেসবার্গে গ্লাভস হাতে দুর্দান্ত এক মাইলফলক স্পর্শ করলেন লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ইনিংসে ৬টি ডিসমিসাল করে বাংলাদেশের সব উইকেটরক্ষককে ছাড়িয়ে এককভাবে চূড়ায় উঠে বসেছেন এই টাইগার কিপার-ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে উইকেটের পেছনে ৬টি ডিসমিসাল করেন লিটন। এর আগে বাংলাদেশের কোনো উইকেটরক্ষক টেস্টের এক ইনিংসে ৬টি ডিসমিসাল করতে পারেননি।

 

এর আগে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ৫টি ডিসমিসালের রেকর্ড ছিল। এই তালিকায় রয়েছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও লিটন দাস নিজেও।

২০১০ সালে ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে এবং ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ৫টি করে ডিসমিসাল করেছিলেন মুশফিক। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ৫টি ডিসমিসাল করেন ইমরুল কায়েস। আর ২০২৬ সালের ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টেও ৫টি ডিসমিসাল ছিল লিটনের।

আরও পড়ুন

তবে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬টি ডিসমিসাল করে নিজের আগের রেকর্ডও ছাড়িয়ে গেলেন লিটন। এর মধ্য দিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক ইনিংসে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের নতুন রেকর্ড গড়লেন লিটন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুশফিককে টপকে ইতিহাস গড়লেন লিটন

১

বাকশাল কায়েমকারীরাই স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করেছে: টুকু

২

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জয়পুরহাট শুরু হলো শীতের আমেজ

৩

ঘুমন্ত শিশুসহ গাড়ি চুরি, ২৩০ কিলোমিটার দূরে উদ্ধার

৪

‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’

৫

সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

৬