বগুড়ার আদমদীঘিতে আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা আইন মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান (৫৭) ও চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম রহমান (২৬)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রোববার রাত ৯টা ও আবু রেজা খানকে আজ সোমবার (৯ নভেম্বর) সকালে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শামীম রহমান উপজেলা চাাঁপাপুর ইউনিয়নের পালনকুড়ি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে ও আবু রেজা খান উপজেলা সদর ইউনিয়নের ডহরপুর গ্রামের মোজাম্মেল হোাসেন খানের ছেলে।
আরও পড়ুনপুলিশ সূত্রে জানা যায়, আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০২৬ সালের ২২ জুন আদমদীঘি থানার বিশেষ ক্ষমতা ও সাইবার সুরক্ষা আইন মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ সোমবার (৯ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি জামিরুল ইসলাম জানান।
মন্তব্য করুন








