ভিডিও সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬ ০৩:৪৯ পিএম

সাজেকে বন্দুকধারীর গুলিতে নারী আহত

সাজেকে বন্দুকধারীর গুলিতে নারী আহত

রাঙামাটির সাজেকে দুর্বৃত্তের হামলায় অরুনা চাকমা (৩০) নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন। 

আজ রোববার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে সাজেকের দুর্গম শুকনাছড়ি এলাকায় নিজ বাড়িতে ঢুকে গুলি করে পালিয়ে যায়।

তিনি ওই এলাকার ইন্টন চাকমার স্ত্রী।

স্থানীয়রা জানান, রোববার রাতে সশস্ত্র একদল দুর্বৃত্ত বাসায় ঢুকে অরুনা চাকমাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

আরও পড়ুন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দীঘিনালা সেনা জোনে নিয়ে এলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, আহত নারীর উরুতে গুলি লেগেছে।

তবে এখন আশঙ্কামুক্ত। তবে এ বিষয়ে জানতে পুলিশের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেকে বন্দুকধারীর গুলিতে নারী আহত

১

পদ্মার পাড়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড

২

ভর্তি পরীক্ষা পেছাতে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়

৩

সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই ধর্মাবলম্বী দুই স্বামী!

৪

গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে : রাষ্ট্রপতি

৫

চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুনে ১৪ জনের মৃত্যু

৬