লক্ষ্মীপুর সড়কে বাস উল্টে নিহত ৩
মফস্বল ডেস্ক : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী একটি বাস উল্টে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। আজ সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুনহাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে পড়ে যায়। বাসটি বেপরোয়া গতির ছিল। এ ঘটনায় তিনজন মারা যান। আহত হয়েছে অন্তত ১৫ জন। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরানো হয়েছে। আহত ও নিহতদের মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন







_medium_1794205468.jpg)
_medium_1794210783.jpg)
_medium_1794210526.jpg)