সমবায়ের মাধ্যমে দেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, পুরুষরা আত্মনির্ভরশীল হওয়ার জন্য সমবায় করতে হবে। তারা যেন শুধু বিপণনের জন্য নয় বিভিন্ন ধরণের সমবায় সমিতি করে দলবদ্ধ হয়ে শুরু করে। তাহলে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে।
আজ রোববার (৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয় আয়োজিত ৫৫তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। সমবায়ের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল সমাজ ও জাতি গঠনের আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সমবায়ের মূলশক্তি হচ্ছে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ।
নারী-পুরুষ সবাইকে সমবায়ের আওতায় এনে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। এর আগে, জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। পরে র্যালিটি কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে জাতীয় সমবায় দিবস ও সমবায় মেলার উদ্বোধন করেন তিনি। এতে বিভিন্ন সমবায় সমিতির ১২টি স্টল অংশগ্রহণ করেছে। পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আরও পড়ুনএসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল, ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল, জেলা জামায়াতের ইসলামির আমির ইকবাল হোসাইন প্রমুখ। এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন









