দিনাজপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে জেলা ইজতেমা সম্পন্ন
দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তিন দিনব্যাপাী তাবলীগ জামাতের জেলা ইজতেমা সম্পন্ন হয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তাবলীগ জামাতের শূরা সদস্য হজরত মাওলানা মনির বিন ইউসুফ। আজ রোববার (৮ নভেম্বর) দুপুরে মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে, গত শুক্রবার বাদ ফজর বয়ানের মাধ্যম ইজতেমা শুরু হয়।
এসময় বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয়। মোনাজাতে লক্ষাধিক মুসুল্লি অংশগ্রহণ করেন বলে ইজতেমার আয়োজক ও সাধারণ মুসল্লিবৃন্দ দাবি করেছেন। মোনাজাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য, নারী, শিশুসহ অংশগ্রহণ করেন।
ইজতেমার শেষ দিন বাদ ফজর বয়ান করেন ঢাকার কাকরাইলের মুরব্বি মো. হারুনু-অর-রসিদ। পরে সকাল ৯টা থেকে বয়ান করেন দিনাজপুর জেলা তাবলীগ জামাতের আমির হাবিপ্রবির প্রফেসর ড. আব্দুল হাকিম। তার বয়ানের হেদায়েতি বয়ান করেন কাকরাইলের মুরুব্বি মো. শাহাদাত হোসেন।
আরও পড়ুনমুনাজাতের আগ পর্যন্ত সংক্ষিপ্ত বয়ান করেন ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তাবলীগ জামাতের শূরা সদস্য হজরত মাওলানা মনির বিন ইউসুফ। এদিকে ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।
ইজতেমা মাঠের চার পাশে মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি সাদা পোষাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ গোয়েন্দা বিভাগের সদস্য মোতায়েন ছিল।
মন্তব্য করুন







