ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ১০:৪২ পিএম

বগুড়ার নন্দীগ্রামে ২০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে ২০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: নন্দীগ্রামে ২০ লিটার চোলাই মদসহ সুর্বণা (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের হাটুয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুর্বণা হাটুয়া গ্রামের বিশ্বজিত সরকারের স্ত্রী। আজ রোববার (৮ নভেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটুয়া গ্রামের বিশ্বজিত সরকারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিশ্বজিত সরকার পালিয়ে যায়। পরে বাড়ি থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধারসহ তার স্ত্রী সুর্বণাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক সাম মোহাম্মাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় সুর্বণা ও তার স্বামী বিশ্বজিত সরকারের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে ২০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার

১

কুড়িগ্রামের রৌমারী শুল্ক স্থলবন্দরে ৫ হাজার শ্রমিকের মানবেতর জীবন-যাপন

২

বগুড়ার গাবতলীতে ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন

৩

‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

৪

আলট্রাসনোগ্রামে যমজ সন্তান সিজারের পর একজনকে দেয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেফতার

৫

সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

৬