ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬ ১১:০৫ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবাসহ মো. খোকন আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় মাদক বিক্রির টাকাও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত খোকন আলী ওই গ্রামের শুকুর আলীর ছেলে। রায়গঞ্জ উপজেলার শিবপুর গ্রামে খোকন আলীর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে খোকন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার শয়নকক্ষ তল্লাশি করে একটি সবুজ শপিং ব্যাগের ভেতরে রাখা সাদা প্লাস্টিকের কৌটায় পলিথিনে মোড়ানো অবস্থায় ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির ১৬ হাজার ৪শ’ টাকা জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুল হক জানান, এ ঘটনায় খোকন আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১

দিনে গরম রাতে শীত : আবহাওয়ার বৈপরীত্যে বদলে যাচ্ছে লালমনিরহাটের জনজীবনের চিত্র

২

দিনাজপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে জেলা ইজতেমা সম্পন্ন

৩

বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধে একজন নিহত

৪

বগুড়ার নন্দীগ্রামে ২০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার

৫

কুড়িগ্রামের রৌমারী শুল্ক স্থলবন্দরে ৫ হাজার শ্রমিকের মানবেতর জীবন-যাপন

৬