বগুড়ার আদমদীঘিতে আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা আইন মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান (৫৭) ও চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম রহমান (২৬)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রোববার রাত ৯টা ও আবু রেজা খানকে আজ সোমবার (৯ নভেম্বর) সকালে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শামীম রহমান উপজেলা চাাঁপাপুর ইউনিয়নের পালনকুড়ি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে ও আবু রেজা খান উপজেলা সদর ইউনিয়নের ডহরপুর গ্রামের মোজাম্মেল হোাসেন খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০২৬ সালের ২২ জুন আদমদীঘি থানার বিশেষ ক্ষমতা ও সাইবার সুরক্ষা আইন মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ সোমবার (৯ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি জামিরুল ইসলাম জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190455