ভিডিও সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬ ০৭:৪৫ পিএম

বগুড়ার ধুনটে মাঠে কাজে গিয়ে নিখোঁজ দিনমজুরের লাশ মিলল খালে

বগুড়ার ধুনটে মাঠে কাজে গিয়ে নিখোঁজ দিনমজুরের লাশ মিলল খালে

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় মাঠে কৃষিকাজ করতে গিয়ে নিখোঁজের পর আমজাদ হোসেন (৬৯) নামে এক দিনমজুরের ভাসমান লাশ খাল থেকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামে খালের পানি থেকে তার লাশটি উদ্ধার করে স্থানিয়রা। নিহত আমজাদ হোসেন উপজেলার মানিকপোটল গ্রামের লোকমান হোসেনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর আমজাদ হোসেন অন্যান্য দিনের ন্যায় গত রোববার সকালে আমজাদ নিজ বাড়ি থেকে একই গ্রামের আবু বক্করের জমিতে কাজ করতে মাঠ যান। সারাদিন কাজ শেষে সন্ধ্যার দিকে আমজাদ হোসেন জমির পাশে খালের পানিতে হাত-মুখ পরিস্কার করার জন্য নামেন। এরপর রাতে বাড়ি ফিরে আসেননি আমজাদ হোসেন।

এ অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে জোড়খালী খালের পাশের জমিতে কাজ করতে আসা শ্রমিকরা পানিতে আমজাদ হোসেনের লাশ ভাসতে দেখেন। এ সময় খবর পেয়ে পরিবারের লোকজন খালের পানি থেকে লাশটি উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।

আরও পড়ুন

এ বিষয়ে নিহত আমজাদ হোসেনের স্ত্রী দিলেরা খাতুন জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। খালের পানিতে হাত-মুখ পরিস্কার করতে নেমে মৃগীরোগের উপসর্গ হয়ে পানিতে পড়ে মারা গেছেন। এ বিষয়ে আমার বা আমার পরিবারের কোন অভিযোগ নেই।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু— মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে আমজাদ হোসেনের মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে মাঠে কাজে গিয়ে নিখোঁজ দিনমজুরের লাশ মিলল খালে

১

বগুড়ার মোকামতলায় এক যুগেও কেউ খোঁজ করেনি মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নারীর

২

রূপায়ণ গ্রুপে ম্যানেজার নিয়োগ, বেতন ১ লাখ ১০ হাজার

৩

ইউজিসির কথা রাখলো না ঢাবি : নির্ধারিত সময়েই ঢাবির ভর্তি পরীক্ষা

৪

এবার আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

৫

আমরা কাপড় কিনতে পারি না, ছারপোকার সাথে ঘুমাই: অটোরিকশা চালক

৬