বগুড়ার মোকামতলায় এক যুগেও কেউ খোঁজ করেনি মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নারীর
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মোকামতলা বন্দরে প্রায় ১২ থেকে ১৪ বছর যাবত অবস্থান করছেন ষাটোর্ধ এক নারী মানসিক রোগী। দীর্ঘ সময়েও খোঁজ মেলেনি তার কোন আপনজনের। তার গায়ের রং কালো।
হালকা-পাতলা লম্বা এই নারী কোন কথাও বলে না। নিজে নিজেই বিরবির করে কি যেন বলে তাও স্পষ্ট বোঝা যায় না। নারীটি কোন ধর্মে তাও জানেন না স্থানীয়রা। তার স্বভাব এমন যে কারো কাছে হাত পেতে খাবারও চায় না।
কেউ খেতে দিলে খায় না দিলে অনাহারেই থাকে। সারাদিন বন্দরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। এবং সন্ধ্যা হলেই চলে আসেন বন্দরে অবস্থিত স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবন ও মসজিদের আশেপাশে। কোন বিছানা, কোন বালিশ ছাড়াই সেখানেই রাত কাটায় ওই ওই নারী।
আরও পড়ুনস্থানীয়রা আরো জানান মানসিক ভারসাস্যহীন ঔ নারী গত ১২ থেকে ১৪ বছর ধরে এই বন্দরে অবস্থান করছেন। আজও তার কোনো আপনজন খোঁজ করতে আসেনি।
মন্তব্য করুন





_medium_1794215711.jpg)
_medium_1794211018.jpg)


