ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬ ১২:১৬ পিএম

হাসানের ফাইফারে ম্যাচে ফিরল বাংলাদেশ

ছবি : সংগৃহীত, হাসানের ফাইফারে ম্যাচে ফিরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : নতুন বল হাতে উইকেটে এসেই জাদু দেখালেন পেসার হাসান মাহমুদ। দ্বিতীয় নতুন বল পাওয়ার পর নিজের প্রথম ওভারেই পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি। তবে আম্পায়ারের সেই সিদ্ধান্ত রিভিউয়ের সুবাদে বেঁচে যায় ক্যারিবীয় শিবির। অবশ্য তার আগের দুই ডেলিভারিতেই প্রতিপক্ষ ব্যাটারদের সাজঘরে ফিরিয়ে নিজের জাত ঠিকই চেনান এই পেসার।

শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারের প্রথম বলে সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুকে বোল্ড করে দেন হাসান। পরের বলেই অধিনায়ক রোস্টন চেজকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন। দুটি ডেলিভারিই ছিল চোখ জুড়ানো ও দারুণ কার্যকর। এরপর হ্যাটট্রিক বলটিতে জশুয়া বিশপকে এলবিডব্লিউর ফাঁদে ফেললেও রিভিউ নিয়ে বেঁচে যান সেই ব্যাটার।

টিভি রিপ্লেতে দেখা যায় বলটি ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাডের ওপর আঘাত করেছিল। ইনিংসে এখন পর্যন্ত মোট ৪টি উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। তার দারুণ বোলিংয়ের আগেই বাউন্ডারি বাঁচাতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে চোটে পড়েছেন সাদমান ইসলাম। তার বাম পায়ের গোড়ালি মাঠের ঘাসে আটকে গিয়ে মারাত্মকভাবে মচকে যায়। মাঠে প্রাথমিক চিকিৎসার সময়ও দুই হাত দিয়ে মুখ ঢেকে ব্যথায় ছটফট করছিলেন সাদমান। শেষ পর্যন্ত এই বাঁহাতি ব্যাটারকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

এই রিপোর্ট লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৮৫ ওভারে ৬ উইকেটে ২৭৭ রান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসানের ফাইফারে ম্যাচে ফিরল বাংলাদেশ

১

অনিয়মের অভিযোগ ওঠার পর পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

২

চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

৩

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে আর্জেন্টিনার নতুন সিদ্ধান্ত

৪

দিনভর অধ্যক্ষকে অবরুদ্ধ করার পর মধ্যরাতে সড়ক অবরোধ করে ছাত্রীদের বিক্ষোভ

৫

তৃণমূলের উন্নয়ন দেখতে সিলেটে অস্ট্রেলীয় হাইকমিশনার

৬