ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬ ০১:৪৩ এএম

তৃণমূলের উন্নয়ন দেখতে সিলেটে অস্ট্রেলীয় হাইকমিশনার

ছবি : সংগৃহীত, তৃণমূলের উন্নয়ন দেখতে সিলেটে অস্ট্রেলীয় হাইকমিশনার

স্থানীয় মানুষের অংশগ্রহণ ও উদ্যোগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব বলে মনে করে অস্ট্রেলিয়া। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশে ব্র্যাক ও কানাডার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে মানুষের দক্ষতা, স্বাস্থ্য ও জীবিকার উন্নয়নে বিনিয়োগ করছে দেশটি।

সম্প্রতি সিলেটে ব্র্যাকের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। এ সময় তিনি কর্মসূচিতে যুক্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্যোগ, উদ্ভাবনী চিন্তা ও প্রতিকূলতা মোকাবিলার অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অস্ট্রেলীয় হাইকমিশন জানায়, উন্নয়নের কার্যকর সমাধান অনেক সময় স্থানীয় জনগোষ্ঠীর মধ্য থেকেই আসে। মানুষ যখন শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবিকা অর্জনের সুযোগ পায়, তখন পুরো সম্প্রদায়ের উন্নয়ন ঘটে।

আরও পড়ুন

বার্তায় আরও বলা হয়, এ কারণেই ব্র্যাক ও কানাডার সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে মানুষের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ের উদ্যোগে বিনিয়োগ করছে অস্ট্রেলিয়া। এসব কার্যক্রমের মাধ্যমে দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আনাই দেশটির লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃণমূলের উন্নয়ন দেখতে সিলেটে অস্ট্রেলীয় হাইকমিশনার

১

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ, বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত

২

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ

৩

সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

৪

গোলাম মাওলার রনির স্ত্রী দাবি করে কাবিননামা প্রকাশ করলেন আফরোজা

৫

সড়ক সংস্কারের দাবিতে মন্ত্রীর গাড়িবহর আটকে গ্রামবাসীর বিক্ষোভ

৬