ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬ ১২:৩৭ এএম

গোলাম মাওলার রনির স্ত্রী দাবি করে কাবিননামা প্রকাশ করলেন আফরোজা

ছবি : সংগৃহীত, গোলাম মাওলার রনির স্ত্রী দাবি করে কাবিননামা প্রকাশ করলেন আফরোজা

বিয়ে নিয়ে চলমান বিতর্কের মধ্যে টক-শো ব্যক্তিত্ব ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির সঙ্গে নিজের বিয়ের কাবিননামা প্রকাশ করেছেন ফারজানা আফরোজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে তিনি নথিটি প্রকাশ করেন।

এ বিষয়ে এশিয়া পোস্টকে ফারজানা আফরোজ বলেন, সত্য প্রমাণের জন্য এতকিছু দেখানোর প্রয়োজন নেই। রনি অস্বীকার করলেও বাস্তবতা বদলাবে না। চট্টগ্রামে গিয়ে সবার সামনে কাবিন করে তাদের বিয়ে হয়েছিল। এমনকি তার শাশুড়িও ছয় থেকে সাত মাস তার সঙ্গে ছিলেন।

তিনি আরও বলেন, তার স্বামী ভালো মানুষ। খুব কাছ থেকে তাকে দেখেছেন তিনি। পারিবারিকসহ বিভিন্ন চাপে পড়ে রনি এ ধরনের বক্তব্য দিতে বাধ্য হয়েছেন বলে মনে করেন ফারজানা।

প্রকাশিত কাবিননামা অনুযায়ী, ২০২২ সালের ১৩ মে ফারজানা আফরোজকে বিয়ে করেন গোলাম মাওলা রনি। এ বিষয়ে বক্তব্য জানতে রনির মোবাইল ফোনে একাধিকবার কল ও বার্তা পাঠানো হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

এর আগে ফারজানা আফরোজকে নিজের স্ত্রী নন দাবি করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন রনি। সেখানে ওই নারীর ছবি প্রকাশ করে তিনি দাবি করেন, ফারজানা সাতকানিয়ার জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী এবং চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী। এ ছাড়া আমেরিকাপ্রবাসী ইলিয়াসের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন রনি।

এদিকে সূত্রের বরাতে জানা গেছে, ফারজানা আফরোজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারী শক্তিতে যোগ দিতে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাম মাওলার রনির স্ত্রী দাবি করে কাবিননামা প্রকাশ করলেন আফরোজা

১

সড়ক সংস্কারের দাবিতে মন্ত্রীর গাড়িবহর আটকে গ্রামবাসীর বিক্ষোভ

২

ভুটানের বিপক্ষে জয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের

৩

রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ

৪

সমবায় ব্যাংক লি: বগুড়ার চেয়ারম্যান মাফতুন আহমেদ খান রুবেলের সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রতিবাদ

৫

বগুড়ায় সৃজননন্দন উৎসবের উদ্বোধন

৬