ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬ ১২:১৯ এএম

ভুটানের বিপক্ষে জয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের

ছবি : সংগৃহীত, ভুটানের বিপক্ষে জয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১–০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। ম্যাচের একমাত্র গোলটি করেছেন বদলি হিসেবে নামা মোহাম্মদ ইব্রাহিম।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটি। একাধিক গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ফরোয়ার্ডরা। বিশেষ করে বিশ্বনাথ ঘোষ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেন।

প্রথমার্ধে বাংলাদেশের বল দখলে ছিল ৬৪ শতাংশ। এ সময় ১২টি শট নেয় বাংলাদেশ। বিপরীতে ভুটান শট নেয় চারটি। তবে দুই দলই লক্ষ্যে শট রাখতে পেরেছে দুটি করে।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামকে মাঠে নামান কোচ টমাস ডুলি। এরপর ম্যাচের ৬৮ মিনিটে বদলি হিসেবে নামা ইব্রাহিমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

আরও পড়ুন

ভুটানের বক্সে ক্রস থেকে পাওয়া বলে হেড করেন শমিত সোম। তার হেডের পর বল গোলমুখের সামনে চলে এলে পা বাড়িয়ে জালে পাঠান ইব্রাহিম। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১–০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা হলো বাংলাদেশের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুটানের বিপক্ষে জয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের

১

রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ

২

সমবায় ব্যাংক লি: বগুড়ার চেয়ারম্যান মাফতুন আহমেদ খান রুবেলের সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রতিবাদ

৩

বগুড়ায় সৃজননন্দন উৎসবের উদ্বোধন

৪

বগুড়ার সারিয়াকান্দিতে মাদকসহ ৪ কারবারি গ্রেফতার

৫

বগুড়ায় আরও ২০টি আইসিইউ স্থাপনের পরিকল্পনা : স্বাস্থ্যমন্ত্রী

৬