ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬ ০২:৩৫ এএম

অনিয়মের অভিযোগ ওঠার পর পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

ছবি : সংগৃহীত, অনিয়মের অভিযোগ ওঠার পর পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাপক আর্থিক সংকট, জনপ্রিয় ডিজিটাল ব্যাংকের পতন এবং রাজনৈতিক চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক রেকর্ড করা ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

দেশটির জনপ্রিয় ডিজিটাল ব্যাংক ‘উয়েনো’ ধসে পড়ার পর পেনার বিরুদ্ধে স্বার্থের সংঘাত ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। ভিডিও বার্তায় তিনি জানান, দেশের স্থিতিশীলতা, সামাজিক শান্তি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার কথা বিবেচনা করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, উয়েনো ব্যাংকের পতনে প্রায় ৬৫ লাখ জনসংখ্যার দেশটির অর্ধেকের কাছাকাছি, অর্থাৎ প্রায় ৩০ লাখ গ্রাহক নিজেদের ব্যাংক হিসাবের অর্থ ব্যবহারের সুযোগ হারিয়েছেন। ব্যাংকটি সরকারের প্রায় ৮৫ কোটি ডলারের তহবিল ব্যবস্থাপনার দায়িত্বে ছিল।

এ ঘটনায় গত মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান পদত্যাগ করেন এবং ব্যাংকটির আট কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অন্যদিকে, বিরোধী দলগুলো কংগ্রেসে পেনার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেয়। রাজপথে বিক্ষোভের পাশাপাশি নিজ দলের রক্ষণশীল নেতাদের একাংশের সমর্থনও হারান তিনি।

আরও পড়ুন

২০২৩ সালে নির্বাচিত অর্থনীতিবিদ সান্তিয়াগো পেনা অতীতে ব্যাংকটির মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রুপো ভাসকেজ’-এর শেয়ারহোল্ডার ছিলেন। ২০২৫ সালের মার্চ পর্যন্ত ওই প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর ব্যবসায়িক সংশ্লিষ্টতা ছিল। আইনপ্রণেতারা ব্যাংকটির বিপর্যয়ের পেছনে পেনার স্বার্থের সংঘাত এবং পেনশন তহবিলের অপব্যবহারের অভিযোগ তুললেও তিনি তা অস্বীকার করে আসছিলেন। এসব অভিযোগকে রাজনৈতিক বিতর্ক বলেও দাবি করেন তিনি।

পেনার পদত্যাগ কার্যকর করতে সিনেটের অনুমোদন প্রয়োজন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার দুপুরে কংগ্রেসের অধিবেশন বসার কথা ছিল। পরবর্তী সময়ে ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগ ওঠার পর পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

১

চট্টগ্রামে এলজিইডি ও ভূমি কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

২

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে আর্জেন্টিনার নতুন সিদ্ধান্ত

৩

দিনভর অধ্যক্ষকে অবরুদ্ধ করার পর মধ্যরাতে সড়ক অবরোধ করে ছাত্রীদের বিক্ষোভ

৪

তৃণমূলের উন্নয়ন দেখতে সিলেটে অস্ট্রেলীয় হাইকমিশনার

৫

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ, বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত

৬