ভিডিও শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬ ০২:০৩ এএম

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে আর্জেন্টিনার নতুন সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত, মেসির ১০ নম্বর জার্সি নিয়ে আর্জেন্টিনার নতুন সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির আন্তর্জাতিক অধ্যায় শেষ হওয়ার পর আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে চলছে আলোচনা। তবে এখনই নতুন কাউকে এই জার্সির দায়িত্ব দিতে চায় না আর্জেন্টিনা ফুটবল দল।

দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আগামী আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও অন্য প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচগুলোতে ১০ নম্বর জার্সি কাউকে দেওয়া হবে না। ড্রেসিংরুমে সংরক্ষিত থাকবে মেসির স্মৃতিবিজড়িত জার্সিটি।

আগামী ১৩ নভেম্বর লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মেসিকে ছাড়া নতুন পথচলা শুরু করবে আর্জেন্টিনা। প্রায় দুই দশক ধরে যে জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন মেসি, তার বিদায়ের পর সেটির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। তবে ফিফা প্রীতি ম্যাচে ১ থেকে ১১ নম্বর জার্সি ব্যবহারের বাধ্যবাধকতা না থাকায় আপাতত কাউকে ১০ নম্বর জার্সি দিচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি।

২০২৭ সালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নতুন ১০ নম্বর নির্ধারণ করতে পারে আর্জেন্টিনা। সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ। ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে দুর্দান্ত ছন্দে আছেন তিনি। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে লেন্সের বিপক্ষে ৯-১ গোলের জয়ে একটি গোল করার পাশাপাশি সতীর্থের একটি গোলে সহায়তাও করেন পাজ।

জাতীয় দলের জার্সিতেও সাম্প্রতিক সময়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ। সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে তিন ম্যাচেই গোল করেছেন তিনি। বলিভিয়ার বিপক্ষে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোলও করিয়েছেন। মেসির প্রতি তার বিশেষ শ্রদ্ধার বিষয়টিও আলোচনায় রয়েছে। এসব কারণে আর্জেন্টিনার সংবাদমাধ্যমের চোখে ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এগিয়ে পাজ।

আরও পড়ুন

পাজের সতীর্থ ভ্যালেন্তিন বারকোও মনে করেন, মেসির পর এই জার্সি পাওয়ার যোগ্যতা রয়েছে তার। পাজের খেলার ধরন নিয়ে মুগ্ধতা প্রকাশ করে বারকো বলেছেন, ‘নিকোর খেলার সবকিছুই আমার ভালো লাগে। ও যেভাবে খেলে, তা আমার খুব পছন্দ। আশা করি, ও ১০ নম্বর জার্সি পাবে। আমি এটা খুব চাই।’

তবে মেসির উত্তরসূরি হওয়ার দৌড়ে শুধু পাজই নন, রয়েছেন আরও কয়েকজন। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর নামও আলোচনায় আছে। আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবের পাশাপাশি ব্রাইটনের হয়েও ১০ নম্বর জার্সি পরেছেন ম্যাক অ্যালিস্টার। বর্তমানে লিভারপুলে খেলছেন এই মিডফিল্ডার। অন্যদিকে এনজো ফার্নান্দেজও মাঝমাঠে সৃজনশীলতার জন্য পরিচিত।

তবে একটি জায়গায় অন্যদের চেয়ে এগিয়ে মাস্তানতুয়োনো। বর্তমান আর্জেন্টিনা দলে একমাত্র তিনিই মেসির ১০ নম্বর জার্সি পরে আনুষ্ঠানিক ম্যাচ খেলেছেন। ইকুয়েডরের গুয়ায়াকিলে অনুষ্ঠিত সেই ম্যাচে তার গায়েই ছিল ঐতিহাসিক জার্সিটি।

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হবেন, তা এখনো নিশ্চিত নয়। আপাতত জার্সিটি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে দল। নতুন উত্তরসূরি নির্ধারণের জন্য তাই আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সমর্থকদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে আর্জেন্টিনার নতুন সিদ্ধান্ত

১

দিনভর অধ্যক্ষকে অবরুদ্ধ করার পর মধ্যরাতে সড়ক অবরোধ করে ছাত্রীদের বিক্ষোভ

২

তৃণমূলের উন্নয়ন দেখতে সিলেটে অস্ট্রেলীয় হাইকমিশনার

৩

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ, বেতন ১ হাজার ৭০০ রিঙ্গিত

৪

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ

৫

সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

৬