ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬ ০৩:১৮ পিএম

যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

যশোরের অভয়নগর উপজেলার মশরহাটী গ্রামের ভৈরব সেতুসংলগ্ন রেলক্রসিং এলাকায় বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের বাসিন্দা ভ্যানচালক আব্দুল ওহাব (৫৫) ও তার ভ্যানের যাত্রী একই গ্রামের বাসিন্দা সামাদ বিশ্বাস (৫০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে দেয়াপাড়া গ্রাম থেকে সামাদ বিশ্বাসকে নিয়ে ভ্যানচালক আব্দুল ওহাব নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন।

আরও পড়ুন

সকাল ৮টার দিকে ভৈরব সেতুসংলগ্ন রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ভ্যানটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ভ্যানচালক ও যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহফুজুর রহমান সবুজ বলেন, দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া বাস ও চালকের সন্ধানে অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

১

আতলেতিকোকে হারিয়ে জয়ে ফিরল বায়ার্ন

২

নেতানিয়াহুকে সরাতে আইজেনকটকে সমর্থন বিরোধীদের

৩

মাঠেই জীবন প্রদীপ নিভে গেল স্প্যানিন ফুটবলার জেসুসের

৪

তিতাস গ্যাসক্ষেত্রে দুটি নতুন কূপ খননের উদ্যোগ

৫

নির্বাচনে ভরাডুবির জন্য ইরান যুদ্ধের ভূমিকাকে দায়ী ট্রাম্পের

৬