ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬ ০২:০১ পিএম

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ ওরফে লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম শেখ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে।

আজ বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালে বগুড়ার আদমদিঘী উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সাথে সিরাজুল ইসলাম শেখ লালুর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের কোনো সন্তান না থাকায় বিভিন্ন সময় ঝগড়া-বিবাদ লেগে থাকত। 

আরও পড়ুন

২০২৩ সালের ৭ মার্চ রাতে পারিবারিক কলহের জের ধরে সিরাজুল তার স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে পরের দিন আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলার শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

১

সাভারে শ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

২

হরমুজে চার তেল ট্যাঙ্কার ধ্বংস ও মার্কিন ড্রোন ভূপাতিত

৩

পুলিশ ক্যাম্পে নিজ অস্ত্রের গুলিতে এসআইয়ের মৃত্যু

৪

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক, অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা

৫

কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট-উভয় কক্ষেই বড় হার ট্রাম্পের

৬