ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬ ১০:৪৭ এএম

রাজধানীর মিরপুরের বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

রাজধানীর মিরপুরের বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

মফস্বল ডেস্ক : রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। 

আজ বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস আরও জানায়, ঘটনাটি মিরপুর বেড়িবাঁধ এলাকায়, যা শাহ আলী থানা এলাকার অন্তর্ভুক্ত। বাসটি ছিল এশিয়ান ইউনিভার্সিটির নিজস্ব বাস।

আরও পড়ুন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে মরদেহ শাহ আলী থানার এসআই আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর মিরপুরের বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

১

ভিডিও করায় অন্য শ্রমিকদের হাতে মারধরের শিকার, আহত পোশাক শ্রমিকের মৃত্যু

২

আপা আসবে তাই চলে যাচ্ছি : আসিফ মাহমুদ

৩

গার্মেন্টসকর্মী তৌফিককে কারা হত্যা করেছে, যা বললেন রাশেদ খাঁন

৪

বিটিভির পর এবার বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

৫

ঢাকায় আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৬