ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬ ০৩:০৭ পিএম

আতলেতিকোকে হারিয়ে জয়ে ফিরল বায়ার্ন

আতলেতিকোকে হারিয়ে জয়ে ফিরল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ দুই ম্যাচে ড্র করে পয়েন্ট হারিয়েছিল বায়ার্ন মিউনিখ। তবে ঘুরে দাঁড়াতে সময় লাগল না জার্মান জায়ান্টদের। আতলেতিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে জয়ে ফিরেছে তারা। জয়টিও আবার প্রতিপক্ষের মাঠ থেকে ছিনিয়ে নিয়েছে। এ জয়ে ইউরোপীয় মঞ্চে অপরাজিত যাত্রাও ধরে রাখল ভিনসেন্ট কোম্পানির দল।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য খুব একটা ছন্দে ছিল না বায়ার্ন। তার প্রমাণ প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হওয়া। তবে বিরতির পর ভিন্ন চিত্রের দেখা মেলে। ম্যাচের ৫৪ মিনিটে গোল উদযাপনের সুযোগ পায় বায়ার্ন। খাতা খোলেনয লেনার্ট কার্ল।
আতলেতিকোর ফরাসি ডিফেন্ডার রবিন লে নরম্যান্ডের পেছন থেকে ছুটে গিয়ে বল কেড়ে নেন তিনি। এরপর সামনে এগিয়ে আসা গোলরক্ষক ইয়ান ওবলাকের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠান তরুণ এই ফরোয়ার্ড। পরে ব্যবধান দ্বিগুণ করেন কনরাড লাইমার। ৭৪ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নেন তিনি। ২৮ বছর বয়সী অস্ট্রিয়ান মিডফিল্ডারের জোরালো শট ওবলাককে পরাস্ত করে জড়ায় জালে।

আরও পড়ুন

ব্যালন ডি’অর জয়ের পর প্রথম ইউরোপীয় ম্যাচ খেলতে নেমেছিলেন কেইন। তবে গোলের দেখা পাননি ইংল্যান্ড অধিনায়ক। চ্যাম্পিয়নস লিগে টানা ১০ ম্যাচে গোল করার পর থামল তার ধারাবাহিকতা। তাতে ক্রিস্টিয়ানো রোনালদোর টানা ১১ ম্যাজে গোলের রেকর্ড ছোঁয়ার সুযোগও হাতছাড়া করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আতলেতিকোকে হারিয়ে জয়ে ফিরল বায়ার্ন

১

নেতানিয়াহুকে সরাতে আইজেনকটকে সমর্থন বিরোধীদের

২

মাঠেই জীবন প্রদীপ নিভে গেল স্প্যানিন ফুটবলার জেসুসের

৩

তিতাস গ্যাসক্ষেত্রে দুটি নতুন কূপ খননের উদ্যোগ

৪

নির্বাচনে ভরাডুবির জন্য ইরান যুদ্ধের ভূমিকাকে দায়ী ট্রাম্পের

৫

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

৬