ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬ ০২:২৪ পিএম

তিতাস গ্যাসক্ষেত্রে দুটি নতুন কূপ খননের উদ্যোগ

তিতাস গ্যাসক্ষেত্রে দুটি নতুন কূপ খননের উদ্যোগ

দেশের গ্যাস উৎপাদন বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে দুটি নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। এসব কূপ থেকে দৈনিক প্রায় ৩ কোটি ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করা হচ্ছে। ১০ বছরে এসব কূপ থেকে পাওয়া গ্যাসের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা।

আজ বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত প্রকল্প উপস্থাপন করা হয়। সভায় মোট ১৪টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। তিতাস গ্যাসক্ষেত্রে নতুন দুটি কূপ খননের প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় প্রথম বছরে একটি কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হতে পারে। আর দেড় বছরের মধ্যে দুটি কূপ থেকেই গ্যাস পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। দৈনিক ৩ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা গেলে আগামী ১০ বছরে মোট ১০ হাজার ৭৪ কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এছাড়া এসব কূপ থেকে ৬০ হাজার ব্যারেলের বেশি কনডেনসেট বা তরল পেট্রোলিয়াম পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্পের প্রকৌশলসংক্রান্ত কাজ ও রিগ ফাউন্ডেশন নির্মাণ করা হবে তৃতীয় পক্ষের মাধ্যমে। এ কাজে দেশি-বিদেশি পরামর্শকেরাও যুক্ত থাকবেন।

আরও পড়ুন

এদিকে একনেক সভায় ঢাকা সেনানিবাসের মঈনুল রোডে অফিসারদের বাসস্থান এবং রাজধানীর ঝিগাতলায় সরকারি কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণের বিষয়েও আলোচনা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিতাস গ্যাসক্ষেত্রে দুটি নতুন কূপ খননের উদ্যোগ

১

নির্বাচনে ভরাডুবির জন্য ইরান যুদ্ধের ভূমিকাকে দায়ী ট্রাম্পের

২

শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

পোশাক খাতের নতুন মজুরি কার্যকর ডিসেম্বর থেকে

৪

জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

৫

সাভারে শ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

৬