ভিডিও রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬ ০৯:০২ পিএম

বগুড়ার আদমদিঘীতে মাদকসহ গ্রেফতার ২ জনের কারাদন্ডাদেশ ভ্রাম্যমাণ আদালতের

বগুড়ার আদমদিঘীতে মাদকসহ গ্রেফতার ২ জনের কারাদন্ডাদেশ ভ্রাম্যমাণ আদালতের

স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘিতে মাদকসহ ২ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র সহযোগিতায় আজ রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে একশ’ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাইমদসহ তাদেরকে গ্রেফতার করে এই কারাদন্ড দেন আদালতের বিচারক।

ডিএনসি সূত্র জানায়, কারাদন্ডপ্রাপ্তরা হলো, আদমদিঘীর ধুলাতইর গ্রামের হাফিজার মৃধার ছেলে শাকিল মৃধা (২৭) ও জয়পুরহাটের আক্কেলপুরের ভাটকুড়ি গ্রামের মোকছেদ আলী আকন্দের ছেলে মো: কামাল (৫০) আদমদিঘী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন

ধৃত আসামিদের মধ্যে শাকিলকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ শ’ টাকা অর্থদন্ড এবং আসামি কামালকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা অর্থদন্ড দেয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদিঘীতে মাদকসহ গ্রেফতার ২ জনের কারাদন্ডাদেশ ভ্রাম্যমাণ আদালতের

১

সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর

২

বগুড়ায় মোসলেম হত্যা মামলা, বাবা-ছেলেসহ পাঁচ আসামির জামিন নামঞ্জুর

৩

মিতালী আবাসিক প্রকল্পের প্লট মালিকরা প্রতিকার ও ন্যায়বিচার চেয়েছেন

৪

পাবনার সুজানগরে মহিলা শ্রমিকের সংখ্যা বাড়ছে

৫

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগে “How to Study International Law to Achieve Career Goals” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

৬