বগুড়ার আদমদিঘীতে মাদকসহ গ্রেফতার ২ জনের কারাদন্ডাদেশ ভ্রাম্যমাণ আদালতের
স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘিতে মাদকসহ ২ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র সহযোগিতায় আজ রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে একশ’ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাইমদসহ তাদেরকে গ্রেফতার করে এই কারাদন্ড দেন আদালতের বিচারক।
ডিএনসি সূত্র জানায়, কারাদন্ডপ্রাপ্তরা হলো, আদমদিঘীর ধুলাতইর গ্রামের হাফিজার মৃধার ছেলে শাকিল মৃধা (২৭) ও জয়পুরহাটের আক্কেলপুরের ভাটকুড়ি গ্রামের মোকছেদ আলী আকন্দের ছেলে মো: কামাল (৫০) আদমদিঘী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ধৃত আসামিদের মধ্যে শাকিলকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ শ’ টাকা অর্থদন্ড এবং আসামি কামালকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা অর্থদন্ড দেয়া হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/189468