ভিডিও রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬ ০৮:৩৬ পিএম

পাবনার সুজানগরে মহিলা শ্রমিকের সংখ্যা বাড়ছে

পাবনার সুজানগরে মহিলা শ্রমিকের সংখ্যা বাড়ছে

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে দিনের পর দিন মহিলা শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে ওই সকল মহিলা শ্রমিকরা মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় শ্রমিক নেতা বাবু মোল্লা জানান, ইতিপূর্বে সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় তিন হাজার মহিলা ছিল। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে প্রায় ছয় হাজারে দাঁড়িয়েছে। বিশেষ করে সমাজের অসচ্ছল পরিবারের মহিলারা জীবিকার প্রয়োজনে শ্রমিকের কাজ করায় এর সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে।

শ্রমিক নেতা জালাল খান জানান, মহিলা শ্রমিকদের বেশিরভাগ হোটেল-রেঁস্তোরা এবং বাসা-বাড়িতে কাজ করেন। কিছু কিছু মহিলা শ্রমিক আবার ইটের ভাটায়ও কাজ করে থাকেন। পুরুষ শ্রমিকদের চেয়ে মহিলা শ্রমিকের মজুরি কম হওয়ায় এদের চাহিদা বেশি।

আরও পড়ুন

স্থানীয় একটি হোটেলে কর্মরত মহিলা শ্রমিক রাবেয়া খাতুন জানান, মালিক পক্ষ সারা মাস তাদের ইচ্ছেমতো কাজ করান। কিন্তু মাস শেষে মজুরি দেন মাত্র ৭-৮ হাজার টাকা। অথচ পুরুষ শ্রমিকরা একই সমান কাজ করে প্রতিমাসে মজুরি পান ১০-১৫হাজার টাকা।

তারা এই মজুরি বৈষম্য দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, মজুরি বৈষম্য কোনভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিক মহিলা হোক বা পুরুষ হোক মজুরি সমান দিতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সুজানগরে মহিলা শ্রমিকের সংখ্যা বাড়ছে

১

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগে “How to Study International Law to Achieve Career Goals” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

২

বগুড়ায় ওভারপাসের দেয়ালে ফুটছে ইতিহাস-ঐতিহ্যের রং

৩

আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো

৪

সিনেমার গানের জন্য ‘যোগাযোগ’ থাকতে হয় : বাপ্পা মজুমদার

৫

অভি মঈনুদ্দীনের জন্মদিন

৬