বগুড়ার সান্তাহার রেলওয়ে পরিচ্ছন্নতাকর্মীর বাড়িতে চুরি
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তার ঘরে ঢুকে সোনা ও রুপার গহনা ও নগদ ৪৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় গতকাল শনিবার আদমদীঘি থানায় ভুক্তভোগী তরুণ বাসফোর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তরুণ বাসফোর সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত। তিনি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার ভাগনির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বগুড়ায় যান। পরের দিন শুক্রবার রাত ৩ টায় তার প্রতিবেশী মামা রাহুল বাসফোর মোবাইল ফোনে তাকে জানান, চোরেরা তার বাড়িতে প্রবেশ করে মালামাল নিয়ে চলে গেছে।
খবর পেয়ে ওই দিন ভোর সাড়ে ৪ টায় বাড়িতে ফিরে তরুণ বাসফোর দেখতে পান, ঘরের সব কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে। ড্রেসিং টেবিলের তালা ভাঙা এবং ভেতরে থাকা স্বর্ণালংকার, রুপার অলংকার ও নগদ টাকা খোয়া গেছে।
আরও পড়ুনসান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিজান বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুত উদঘাটন করা হবে।
মন্তব্য করুন








