ভিডিও রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬ ০৮:১৭ পিএম

সিনেমার গানের জন্য ‘যোগাযোগ’ থাকতে হয় : বাপ্পা মজুমদার

বাপ্পা মজুমদার

 বিনোদন ডেস্ক : তিন দশকেরও বেশি সময় ধরে গানের জগতে আছেন বাপ্পা মজুমদার। প্রয়াত সঞ্জীব চৌধুরীর সঙ্গে ব্যান্ড দল ‘দলছুট’ গড়েছিলেন। নভেম্বরে জনপ্রিয় এই ব্যান্ডের ৩০ বছর পূর্ণ হবে। ব্যান্ডের গান, কনসার্টের পাশাপাশি আধুনিক গানেও সমানতালে জনপ্রিয় হয়েছেন বাপ্পা মজুমদার। চলচ্চিত্রে গানের জন্য সুরকার এবং সংগীতশিল্পী হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। অন্তর্মুখী সংগীত পরিচালক, সুরকার, সংগীতশিল্পী, গীতিকার বাপ্পা মজুমদার এবার ১০০ মিনিটের পডকাস্টে অংশ নিয়েছেন।

পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে গতকাল রাত ৯টায় দেখা যায় তাকে। মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হয় পডকাস্টটি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে বাপ্পা মজুমদার জানিয়েছেন, এইচএসসি পরীক্ষার পর পরই তিনি পেশাগতভাবে গিটার বাজানো শুরু করেন। হোটেল সোনারগাঁওয়ে গিটার বাজিয়ে প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন ৫০ টাকা। তখন ২০ টাকা দিয়ে বেবি ট্যাক্সি ভাড়া করে বাসায় গিয়েছিলেন। আর বাকি টাকা দিয়ে পরিবারের জন্য দেড় কেজি মিষ্টি কিনেছিলেন।

দ্বিতীয় পারিশ্রমিক হিসাবে ২০০ টাকা পেয়েছিলেন বাপ্পা মজুমদার। সে টাকা মায়ের হাতে তুলে দিয়েছিলেন।

আরও পড়ুন

এ ছাড়াও বাপ্পা মজুমদার না বলা অনেক কথা বলেছেন পডকাস্টে। তিনি বলেন, প্রায় ২০ বছর আগে চলচ্চিত্রের গানের সঙ্গে যুক্ত হলেও সিনেমায় তিনি হাতে-গোনা গানই করেছেন। এর মূল কারণ হিসেবে তিনি বলেন, সিনেমার গানের জন্য ‘যোগাযোগ’ থাকতে হয়। এ বিষয়ে আমি ভীষণ কাঁচা। যোগাযোগ না রাখতে পারলে সিনেমার গানে কাজ করার সম্ভাবনা কমে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিনেমার গানের জন্য ‘যোগাযোগ’ থাকতে হয় : বাপ্পা মজুমদার

১

অভি মঈনুদ্দীনের জন্মদিন

২

দুদক’র মামলা : বগুড়ার সান্তাহার সিএসডি’র সাবেক খাদ্য পরিদর্শক এরশাদ কারাগারে

৩

দোয়া চাইলেন মীরানা জামান ও শবনম

৪

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত ৭

৫

বগুড়ার সান্তাহার রেলওয়ে পরিচ্ছন্নতাকর্মীর বাড়িতে চুরি

৬